Haiku

১

মেঘের চলাচল

ভিজতে শখ হল আমার

বৃষ্টি হলো না।


August, 2020

|


২

চোখের অভিযোগ

রাতজাগা বেড়ে যাচ্ছে

পেঁচার ডাক শুনে।


August, 2020

|


৩

পাতা সাজানো 

তির তির করে কাঁপছে

ওলি গাছেই ঘুম।


August, 2020

|


৪

বাতি নেভানো

স্রেফ ফোনের আলো মুখে

শরীর আর সয় না।


August, 2020

|


৫

পাখা বনবন ধায়

গভীর রাতে শব্দ নেই

ঘুমের অপেক্ষা। 


August, 2020

|


৬

মুজিব প্রয়াণে

শোকাবহ আবেগ যে

সশ্রদ্ধ বিনয়।


August, 2020

|


৭

মিলনের সুর ঐ

দিকে দিকে খুশির সাজ

উৎফুল্ল আমি।


August, 2020

|


৮

কাঠবিড়ালির দৌড়

পেয়ারা গাছের ডালে

পা ফসকে ঝপাৎ। 


August, 2020

|


৯

ভোমরা গুনগুন গায়

গোলাপের বাগানে ভীড়

সৌরভ বাতাসে।


August, 2020

|


১০

মাটির গন্ধে চুর

বৃষ্টিতে ভেজা জগৎ 

ঘুমঘুম চোখে হাত। 


August, 2020

|


১১

বিদ্যুৎ নেই ঘরে

আলোকের খোজাখুজি 

বিদ্যুৎ চমকালো।


August, 2020

|


১২

বই পড়ে আছে

পড়া হয় না কতদিন

হাতে তুলে নি।


August, 2020

|


১৩

আমের মৌ-মুকুল

বাতাসে নাচানাচি

টুপটুপ ঝরে যায়!


August, 2020

|


১৪

বিদ্যুৎ নেই ঘরে

কৃত্রিম আলো অনেক দূর

অপেক্ষা আসার। 


August, 2020

|


১৫

পায়ের উপর পা

আয়েশে চোখ মুদে যায়

ঘুম আসি আসি।


August, 2020

|


১৬

সকাল-শামস ঘরে

পাথরকুচির পাতায় রোদ

মিষ্টি গন্ধে খুশ।


August, 2020

|


১৭

বিদ্যুৎ নেই ঘরে 

তীব্র গরম-ঘাম দরদর

আসার অপেক্ষা। 


August, 2020

|


১৮

বিদ্যুৎ নেই ঘরে 

ইন্টারনেট চলে গেছে

অপেক্ষা ফেরার। 


August, 2020

|


১৯

বিদ্যুৎ নেই ঘরে 

খাওয়ার ঘরে অন্ধকার 

ফেরার অপেক্ষা। 


August, 2020

|


২০

বিদ্যুৎ নেই ঘরে

পানিও শেষ ট্যাংকিতে

অপেক্ষা আসার।


August, 2020

|


২১

বৃষ্টি রোদের খেল

এই দৌড় কাপড় শুকাতে-

ফের নিয়ে আসতে। 


August, 2020

|


২২

ঠান্ডা পানির ঘাট

শরীরে কাঁপন তুলে

নামি কী করে?


September, 2020

|


২৩

আমার স্মৃতির ভার

খালি অসম্পূর্ণতা আর

দুঃখনদীর পার।


September, 2020

|


২৪

গোধুলির বাতাস

কামিনী ফুলের সুবাস 

বুক ভরে নিই শ্বাস।


September, 2020

|


২৫

কড়া রোদ গলছে

ঝিমিয়ে নিচ্ছে বিড়াল

পাতাও নড়ে না!


October, 2020

|


২৬

নদীর পাড়ে ঘাট

নৌকার আনাগোনা খুব,

আঁধার নামে ঝুপ। 


October, 2020

|


২৭

বাতাস ছাড়া পার্ক

পাতা নড়ে না একটি

দরদর ঘাম ছুটে।


October, 2020

|


২৮

তীব্র পেটে চাপ

নিয়মছাড়া খাবার ফল।

বাথরুম নেই কাছে!


October, 2020

|


২৯

জলবিয়োগের টান

ভদ্রসভার মাঝে চাপ!

ধরে রাখা ভার।


Mymensingh

October, 2020

।


৩০

মেঘ জমলো কোনে

বাতাসে মাটির সুবাস

শুরু ঝুম বৃষ্টি।।


BPATC

October 2021

।


৩১

ঘড়িতে দশটা 

নিভ-নিভ চোখে রাজ্যের ঘুম 

শোনো, কার চিৎকার!


BPATC

October 2021

।


৩২

হাতে তুলে চা

ফুঁ না দিয়ে দেই চুমুক

মুখ গেলো পুড়ে।


BPATC

October 2021

।


৩৩

মাথায় যে নেই চুল

জানতো যদি কী তার ভুল

হতো না পেট ঢোল।


BPATC

October 2021

।


৩৪

রাতে নেই ছায়া

মনে পড়ে কার মায়া

সে এক বেহায়া।


BPATC

October 2021

।


৩৫

একবার বলো, 'নেই'

কথার পিছে কথার দৌড়

হারাও তোমাতেই।


BPATC

October 2021

।



১

মেঘের চলাচল

ভিজতে শখ হল আমার

বৃষ্টি হলো না।


August, 2020

|


২

চোখের অভিযোগ

রাতজাগা বেড়ে যাচ্ছে

পেঁচার ডাক শুনে।


August, 2020

|


৩

পাতা সাজানো 

তির তির করে কাঁপছে

ওলি গাছেই ঘুম।


August, 2020

|


৪

বাতি নেভানো

স্রেফ ফোনের আলো মুখে

শরীর আর সয় না।


August, 2020

|


৫

পাখা বনবন ধায়

গভীর রাতে শব্দ নেই

ঘুমের অপেক্ষা। 


August, 2020

|


৬

মুজিব প্রয়াণে

শোকাবহ আবেগ যে

সশ্রদ্ধ বিনয়।


August, 2020

|


৭

মিলনের সুর ঐ

দিকে দিকে খুশির সাজ

উৎফুল্ল আমি।


August, 2020

|


৮

কাঠবিড়ালির দৌড়

পেয়ারা গাছের ডালে

পা ফসকে ঝপাৎ। 


August, 2020

|


৯

ভোমরা গুনগুন গায়

গোলাপের বাগানে ভীড়

সৌরভ বাতাসে।


August, 2020

|


১০

মাটির গন্ধে চুর

বৃষ্টিতে ভেজা জগৎ 

ঘুমঘুম চোখে হাত। 


August, 2020

|


১১

বিদ্যুৎ নেই ঘরে

আলোকের খোজাখুজি 

বিদ্যুৎ চমকালো।


August, 2020

|


১২

বই পড়ে আছে

পড়া হয় না কতদিন

হাতে তুলে নি।


August, 2020

|


১৩

আমের মৌ-মুকুল

বাতাসে নাচানাচি

টুপটুপ ঝরে যায়!


August, 2020

|


১৪

বিদ্যুৎ নেই ঘরে

কৃত্রিম আলো অনেক দূর

অপেক্ষা আসার। 


August, 2020

|


১৫

পায়ের উপর পা

আয়েশে চোখ মুদে যায়

ঘুম আসি আসি।


August, 2020

|


১৬

সকাল-শামস ঘরে

পাথরকুচির পাতায় রোদ

মিষ্টি গন্ধে খুশ।


August, 2020

|


১৭

বিদ্যুৎ নেই ঘরে 

তীব্র গরম-ঘাম দরদর

আসার অপেক্ষা। 


August, 2020

|


১৮

বিদ্যুৎ নেই ঘরে 

ইন্টারনেট চলে গেছে

অপেক্ষা ফেরার। 


August, 2020

|


১৯

বিদ্যুৎ নেই ঘরে 

খাওয়ার ঘরে অন্ধকার 

ফেরার অপেক্ষা। 


August, 2020

|


২০

বিদ্যুৎ নেই ঘরে

পানিও শেষ ট্যাংকিতে

অপেক্ষা আসার।


August, 2020

|


২১

বৃষ্টি রোদের খেল

এই দৌড় কাপড় শুকাতে-

ফের নিয়ে আসতে। 


August, 2020

|


২২

ঠান্ডা পানির ঘাট

শরীরে কাঁপন তুলে

নামি কী করে?


September, 2020

|


২৩

আমার স্মৃতির ভার

খালি অসম্পূর্ণতা আর

দুঃখনদীর পার।


September, 2020

|


২৪

গোধুলির বাতাস

কামিনী ফুলের সুবাস 

বুক ভরে নিই শ্বাস।


September, 2020

|


২৫

কড়া রোদ গলছে

ঝিমিয়ে নিচ্ছে বিড়াল

পাতাও নড়ে না!


October, 2020

|


২৬

নদীর পাড়ে ঘাট

নৌকার আনাগোনা খুব,

আঁধার নামে ঝুপ। 


October, 2020

|


২৭

বাতাস ছাড়া পার্ক

পাতা নড়ে না একটি

দরদর ঘাম ছুটে।


October, 2020

|


২৮

তীব্র পেটে চাপ

নিয়মছাড়া খাবার ফল।

বাথরুম নেই কাছে!


October, 2020

|


২৯

জলবিয়োগের টান

ভদ্রসভার মাঝে চাপ!

ধরে রাখা ভার।


Mymensingh

October, 2020

।


৩০

মেঘ জমলো কোনে

বাতাসে মাটির সুবাস

শুরু ঝুম বৃষ্টি।।


BPATC

October 2021

।


৩১

ঘড়িতে দশটা 

নিভ-নিভ চোখে রাজ্যের ঘুম 

শোনো, কার চিৎকার!


BPATC

October 2021

।


৩২

হাতে তুলে চা

ফুঁ না দিয়ে দেই চুমুক

মুখ গেলো পুড়ে।


BPATC

October 2021

।


৩৩

মাথায় যে নেই চুল

জানতো যদি কী তার ভুল

হতো না পেট ঢোল।


BPATC

October 2021

।


৩৪

রাতে নেই ছায়া

মনে পড়ে কার মায়া

সে এক বেহায়া।


BPATC

October 2021

।


৩৫

একবার বলো, 'নেই'

কথার পিছে কথার দৌড়

হারাও তোমাতেই।


BPATC

October 2021

।



Comments